মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে-বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি কার্যালয়ে হামলা মানুষের কাছে ভিক্ষা করে ছেলেকে হাফেজ-মাওলানা বানিয়েছি, এখন খোঁজ নেয় না: বাবা দেশ ছাড়ার খবর দিয়ে সেই বাবা বললেন— ‘আপনারা ভালো থাকেন’ মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

রাজবাড়ীতে রেল লাইন থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / 376

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের ১ নং রেলগেটের আশে পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা শতাধিক দোকান ও বিলবোর্ড বুধবার উচ্ছেদ করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, রাজবাড়ী শহরের ১ নং রেলগেট একটি ব্যস্ততম এলাকা। রেলগেট এলাকায় ফল, কাপড়, চাসহ বিভিন্ন দোকানপাট ছিল। প্রতিদিন রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট ও  রাজবাড়ী থেকে ফরিদপুর রুটে প্রতিদিন অন্ততঃ ১২ বার ট্রেন যাতায়াত করে। এছাড়া ইঞ্জিন ঘোড়াতে হয় কয়েকবার। মাঝে মধ্যে মালগাড়িও চলাচল করে। এসব দোকানপাট থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনা ঘটনারও সম্ভাবনা রয়েছে। যেকারণে অবৈধ এসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ^াস জানান, রেললাইনের পাশে অবৈধ এসব দোকানপাটের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেও যশোরে রেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেল দুর্ঘটনারোধে রাজবাড়ীতে অবৈধ  এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলার প্রতিটি রেল ক্রসিংয়ের কাছে অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে রেল লাইন থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০